২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বি.সি. উপকূলে সুনামি সতর্কতা

কানাডার ব্রিটিশ কলম্বিয়া (বি.সি.) উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত করার পর ভ্যানক্যুভার আইল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার ব্রিটিশ কলম্বিয়া (বি.সি.) উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত করার পর ভ্যানক্যুভার আইল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে হাইডা জিওয়াই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। কানাডার ভূকম্পন কেন্দ্র বলছে, ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-মধ্য এলাকায় এর মাত্রা ছিল বেশি। কানাডার সিটিভি নিউজ এ খবর দিয়েছে। এর আগে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭.৭ জানালেও কানাডার ভূকম্পন কেন্দ্র জানিয়েছে- মাত্রা ৭.১। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে কানাডার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এনভায়রনমেন্ট কানাডা সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি ভ্যানক্যুভার আইল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত নিম্নাঞ্চলের অধিবাসীদের উঁচুস্থানে সরে আসার নির্দেশনা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১১১১ ঘ.