২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

ঈদুল আযহা উপলক্ষে ৪ দিন অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

বৈরুত, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- ঈদুল আযহা উপলক্ষে ৪ দিন অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার সকাল থেকে সোমবার পর্যন্ত বহাল থাকবে এ যুদ্ধবিরতি। তবে এ সময়ে বিদ্রোহীদের যে কোনো হামলার জবাব দেয়ার অধিকার রয়েছে বলেও টেলিভিশনে এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী। শক্তি সঞ্চয় করে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টায় থাকা সন্ত্রাসী গ্রুপগুলোসহ সীমান্ত এলাকাজুড়ে যোদ্ধা সরবরাহে সহায়তাকারী প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি এ যুদ্ধবিরতি প্রস্তাব করেছিলেন। এ যুদ্ধবিরতি করানোর চেষ্টায় ব্রাহিমি গত দু’সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য সফর করছেন। গত বুধবার তিনি এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তাও পান। সিরিয়ার বেশির ভাগ সরকার বিরোধী দলই এ যুদ্ধবিরতি সমর্থন করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সিরিয়ার শসস্ত্র বাহিনী থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সিরিয়াজুড়ে সামরিক অভিযান বন্ধ থাকবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫০ঘ.