২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সাংবিধানিক গণভোট প্রত্যাখ্যান বিরোধীদের

প্রেসিডেন্ট মোহামেদ মুরসির প্রস্তাবিত সাংবিধানিক গণভোট দেশকে “সহিংস পরিস্থিতির” দিকে নিয়ে যেতে পারে অভিযোগ করে গণভোট প্রত্যাখ্যান করেছে মিশরের প্রধান বিরোধীদলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 12:38 PM

Updated : 25 Apr 2022, 10:00 PM

প্রেসিডেন্ট মোহামেদ মুরসির প্রস্তাবিত সাংবিধানিক গণভোট দেশকে “সহিংস পরিস্থিতির” দিকে নিয়ে যেতে পারে অভিযোগ করে গণভোট প্রত্যাখ্যান করেছে মিশরের প্রধান বিরোধীদলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ।

রোববার ফ্রন্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে গণভোট প্রত্যাখ্যানের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তাহীন এই পরিবেশে গণভোট আয়োজনের প্রচেষ্টায় সরকারের দায়িত্ববোধের অভাব ও তাড়াহুড়াই প্রকাশিত হয়েছে, এই উদ্যোগ দেশকে সহিংস পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার হুমকি সৃষ্টি করেছে।”

শনিবার জারি করা নতুন ডিক্রি বাতিল ঘোষণা করেও বিরোধীদলগুলোকে শান্ত করতে পারেননি প্রেসিডেন্ট মুরসি। ওই প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে প্রভূত ক্ষমতা অধিগ্রহণ করেছিলেন মুরসি।

বিরোধী দলগুলো অভিযোগ করেছে, ইসলামি ধারার সংবিধান চাপানোর চেষ্টার মাধ্যমে মুরসি মিশরকে সঙ্কটের গভীরে নিয়ে যাচ্ছেন।

মঙ্গলবারও প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের মুখপাত্র হুসেন আব্দেল ঘানি বলেন, “শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রক্রিয়ার বিরুদ্ধে।”

তবে এ সম্মেলনে স্যালভেশন ফ্রন্টের প্রধান নেতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহামেদ এলবারাদি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা ও বামপন্থী হামাদ্বিন সাবাহি উপস্থিত ছিলেন না।

গত সপ্তাহে মুরসির ইসলামপন্থি সমর্থকদের সঙ্গে বিরোধী কর্মীদের সংঘর্ষে সাতজন নিহত হয়। প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে বিরোধীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে প্রাসাদ ছেড়ে যান প্রেসিডেন্ট মুরসি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি প্রাসাদে ফিরে আসেন।

এরপর প্রেসিডেন্ট প্রাসাদকে ঘিরে ট্যাঙ্ক, কাঁটাতার ও অন্যান্য প্রতিবন্ধক স্থাপন করা হয়। কিন্তু এসব কিছুর পরও কয়েকশত প্রতিবাদকারী প্রেসিডেন্ট প্রাসাদকে ঘিরে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

মুরসির প্রেসিডেন্ট হওয়ার পেছনে প্রধান রাজনৈতিক শক্তি মুসলিম ব্রাদারহুড বিরোধী জোটের প্রতি গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইসলামপন্থিরা দাবি করেছে এই গণভোটের মাধ্যমে মিশরের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন হবে।

কিন্তু বিরোধীরা অভিযোগ করেছে, প্রস্তাবিত সংবিধানটিতে রাজনৈতিক, ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা এবং নারী অধিকার ক্ষুণ্নকারী ধারা সংযোজন করা হয়েছে, এতে মিশরের ৮ কোটি মানুষের সাংস্কৃতিক