২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার পার্লামেন্ট প্রাঙ্গনে বিক্ষোভ

লিবিয়ার পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে রোববার বিক্ষোভ করেছে প্রায় ৫শ মানুষ। নিহত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দফির ঘাঁটি বনি ওয়ালিদে সহিংসতা বন্ধের দাবি জানায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ত্রিপোলি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পার্লামেন্ট ভবন প্রাঙ্গনে রোববার বিক্ষোভ করেছে প্রায় ৫শ মানুষ। নিহত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দফির ঘাঁটি বনি ওয়ালিদে সহিংসতা বন্ধের দাবি জানায় তারা। সরকারপন্থি মিলিশিয়া এবং বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে শহরটিতে ২২ জন নিহত এবং ২শ’রও বেশি মানুষ আহত হয়েছে। লিবিয়ার নতুন সরকার দেশে বিভিন্ন রক্ষী বাহিনীর হাতে ছড়িয়ে থাকা অস্ত্র নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মিসরাতার এবং প্রতিরক্ষামন্ত্রণালয় সংশ্লিষ্ট মিলিশিয়ারা কয়েকদিন ধরে বনি ওয়ালিদে গোলা হামলা করছে। এ আদিবাসী লড়াইয়ের শান্তিপূর্ণ সমাধানের দাবি নিয়েই পার্লামেন্ট চত্বরে বিক্ষোভে সমবেত হয় জনতা। ত্রিপোলির পার্লামেন্ট ভবনের গেটে নিরাপত্তারক্ষীদেরকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। পাল্টা জবাবে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। বনি ওয়ালিদ বেশকিছুসংখ্যক গাদ্দাফি অনুগতকে আশ্রয় দিয়েছে বলে দাবি করে আসছে সরকার। তবে বনি ওয়ালিদের মিলিশিয়ারা এ দাবি অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২২৫৫ঘ.