২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের সঙ্গে বৈঠক ব্রাহিমির

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছেন আন্তর্জাতিক শান্তিদূত লাখদার ব্রাহিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ শান্তিদূত লাখদার ব্রাহিমি। সিরিয়া সরকার ও বিদ্রোহীপক্ষের মধ্যে যুদ্ধবিরতি করানোর চেষ্টায় ব্রাহিমি দামেস্ক সফর করছেন। গত শুক্রবার তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেমের সঙ্গে বৈঠক করেন। সিরিয়ার গণমাধ্যমে রোববার দামেস্কের একটি ক্রিস্টান এলাকায় বড় ধরনের গাড়ি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে। বাব তাউমার পুলিশ স্টেশন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। দামেস্ক এবং আলেপ্পো মাঝের রাস্তায় শনিবার প্রচণ্ড সংঘর্ষের খবরও পাওয়া গেছে। বিশেষ করে মারাত আল-নুমান শহরে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে শহরটি বিদ্রোহীদের হাতে রয়েছে। আলেপ্পো এবং দামেস্কের মধ্যে এটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট। ডসরিয়ার বেসামরিক ন্গরিকরা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী জাাতিসংঘ দূত ব্রাহিমির আহ্বান মেনে যুদ্ধবিরতি করবে কিনা তা নিয়ে তারা সন্দিহান। ১২ এপ্রিলে আগের শান্তিদূত কফি আনানের করা যুদ্ধবিরতি খু শিগগিরিই ভেঙে পড়েছিল এবং সহিংসতা শুরু হয়ে গিয়েছিল। এবার ব্রাহিমি ঈদুল আযহা উপলক্ষ্যে যুদ্ধরিতির আহ্বান জানিয়েছেন। যা এ সপ্তাহজুড়ে বলবৎ রাখার পক্ষপাতি তিনি। এ চেষ্টাই তিনি প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলীকউ/১৬০৮ঘ.