২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বাস উল্টে ২৬ স্কুলছাত্রীর মৃত্যু

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ের বাস উল্টে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

দুবাই, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ের বাস উল্টে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৮ জন। শুক্রবার রাজধানী তেহরান থেকে প্রায় সাতশ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমের বোরুজেন কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম শনিবার জানায়, বোরুজেন শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পথে ইজে- লোরদেগান সড়কে বাসটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। হাইওয়ে তদারক কর্মকর্তা সামাদ এসফানদিয়ারির উদ্ধৃতি দিয়ে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, “ভেজা রাস্তায় অতিরিক্ত গতিতে বাসটি চালানোয় এ দুর্ঘটনা ঘটে।” ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আহতদের ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্যমতে, সাড়ে সাত কোটি মানুষের দেশ ইরানে সড়ক দুর্ঘটনায় বছরে প্রায় ২৮ হাজার মানুষ নিহত এবং তিন লাখের বেশি মানুষ আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭২১ ঘ.