২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সঙ্কটে নিখোঁজ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সেনা কিংবা মিলিশিয়াদের হাতে অপহৃত হয়ে নিখোঁজ হয়েছে অন্তত ২৮ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

সিরিয়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ায় সেনা কিংবা মিলিশিয়াদের হাতে অপহৃত হয়ে নিখোঁজ হয়েছে অন্তত ২৮ হাজার মানুষ। সিরিয়ায় কাজ করে যাওয়া মানবাধিকার সংগঠনগুলো একথা জানিয়েছে। ১৮ মাস আগে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে ১৮ হাজার নিখোঁজ মানুষের নাম পাওয়ার কথা জানিয়েছে সংগঠনগুলো। আরো ১০ হাজারটি নিখোঁজের ঘটনাও জানা গেছে বলে জানিয়েছে তারা। সরকারবিরোধী অনলাইন গ্র“প আভাজ বলেছে, সরকারের বেপরোয়া ত্রাসের অভিযানের মুখে কেউই নিরাপদ নয়। সিরীয়দের কাছ থেকে সাক্ষ্য জোগাড় করেছে আভাজ। এ সাক্ষ্যে সিরীয়রা সরকারপন্থি বাহিনীর হাতে তাদের স্বামী, সন্তান কিংবা কন্যা অপহৃত হওয়ার কথা বলেছে। নিখোঁজের ঘটনা তদন্তে জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলে দলিল জমা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৮ঘ.