২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার বানি ওয়ালিদে সংঘর্ষ, নিহত ৫

লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত শাসক গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত শহর বানি ওয়ালিদে লড়াইয়ে অন্ততপক্ষে পাঁচজন নিহত ও ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- লিবিয়ার ক্ষমতাচ্যুত ও নিহত শাসক গাদ্দাফির শক্ত ঘাঁটি বলে পরিচিত শহর বানি ওয়ালিদে লড়াইয়ে অন্ততপক্ষে পাঁচজন নিহত ও ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। লিবীয় সেনাবাহিনীর মিত্র আধাসামরিক বাহিনী পাহাড়ের ওপর অবস্থিত ওই শহরটির তিনদিক থেকে বন্ধ করে দিয়েছে। এরফলে সংঘর্ষ বেঁধে যায় বলে বিবিসির এক খবরে বলা হয়। ওমরান বিন শাবান নামে ২২ বছর বয়সী এক যুবককে বানি ওয়ালিদে ৫০ দিন আটকে রেখে নির্যাতন করা হয়। তার ওপর গুলিও চালানো হয়। পরবর্তী সময়ে লিবিয়ার অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট মোহামেদ মাগারিফের মধ্যস্থতায় মুক্তি পান শাবান। কিন্তু গুরুত্ব আহত শাবান প্যারিসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যে দলটির হাতে মুয়াম্মার গাদ্দাফি ধরা পরেছিলেন, ওমরান বিন শাবান সেই দলে ছিলেন। অনেকেই অভিযোগ করেছেন, গাদ্দাফিকে ধরার জন্যই অপহৃত ও নির্যাতিত হয়েছেন শাবান। গতমাসে শাবানের নিজ শহর মিসরাতায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে সমবেতরা শাবানের হত্যাকারীকে আইনের মুখোমুখি করার দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে বানি ওয়ালিদের অধিবাসীদের শাবানের হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। পাশাপাশি সরকারের সহযোগী আধা সামরিক বাহিনী কয়েক সপ্তা ধরে শহরটি তিনদিক থেকে ঘিরে রেখেছে। লিবিয়ার যে শহরগুলোর ওপর গাদ্দাফিবিরোধী পক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিলম্ব হচ্ছিল বনি ওয়ালিদ সেগুলোর অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৬ ঘ.