জাতিসংঘ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন রুয়ান্ডার প্রতিরক্ষামন্ত্রী। আর রুয়ান্ডার পাশাপাশি উগান্ডাও কঙ্গো বিদ্রোহীদের অস্ত্র যোগোচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিশেষজ্ঞদলের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর প্রাণঘাতী হামলার ক্ষেত্রে বিদ্রোহীদের সহায়তা করতে সেনা পাঠিয়েছে ওই দুই দেশ।
কঙ্গোর উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশে কঙ্গোর সরকারি সেনাদের বিরুদ্ধে এম২৩ বিদ্রোহীদের ছয়মাসের লড়াইয়ে রুয়ান্ডা এবং উগান্ডা সমর্থন দিচ্ছে বলে জানানো হয়েছে ৪৪ পাতার এ প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিসিএস/এলকিউ/১৬১৫ঘ.
bdnews24