২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ধূমপানবিরোধী অভিযান

জনস্বাস্থ্য সঙ্কট মোকাবেলায় তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং সিগারেটের ওপর কর বাড়ানোর বিল এনে ধূমপানবিরোধী অভিযান শুরু করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

মস্কো, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনস্বাস্থ্য সঙ্কট মোকাবেলায় তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং সিগারেটের ওপর কর বাড়ানোর বিল এনে ধূমপানবিরোধী অভিযান শুরু করেছে রাশিয়া। বিশ্বে চীনের পর রাশিয়াই তামাকের দ্বিতীয় বৃহত্তম বাজার। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এক ভিডিও ব্লগে বলেছেন, ৪ কোটি ৪০ লাখ রুশ নাগরিক অর্থাৎ, প্রায় তিনজনে একজন রুশ ধূমপান আসক্ত। আর ধূমপানজনিত রোগে প্রতিবছর মারা যাচ্ছে প্রায় ৪ লাখ মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি প্রস্তাবের আওতায় কেবলমাত্র ছাপা মাধ্যমে বহাল থাকা তামাকের বিজ্ঞাপনও এখন থেকে নিষিদ্ধ করা হবে। সেইসঙ্গে ক্যাফেসহ অন্যান্য জনসমাগম এলাকায় ধূমপান নিষিদ্ধ হওয়াসহ সিগারেট বিক্রির ওপর বাড়তি করারোপ হবে। বিলটি অনুমোদনের জন্য পার্লামেন্টে জমা পড়বে আগামী কয়েকদিনের মধ্যেই। প্রতিবছর ধূমপানজনিত কারণে মানুষের মৃত্যুকে বড় একটি নগরী উজাড় হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে মেদভেদেভ বলেন, সরকার তামাক-বিরোধী কর্মপরিকল্পনা নিয়েছে। আর তা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। রাশিয়ায় সিগারেটের সস্তা দামের কারণে বার, কফিশপসহ এ ধরনের অন্যান্য স্থানগুলোতে বাতাস ঘন ধোঁয়ায় পরিপূর্ণ। নতুন আইনে এ পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষের গড় আয়ু বাড়াতে সহায়ক হবে বলে আশাবাদী সরকার। তবে রাস্তায় সাধারণ মানুষদের অনেকেই নতুন আইন ফলপ্রসু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৮ঘ.