২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন ইইউ নিষেধাজ্ঞা

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন করে আরো কয়েকদফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ইইউ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন করে আরো কয়েকদফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কর্মকর্তারা জানান, সোমবার লুক্সেমবার্গে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের ব্যাংক, বাণিজ্য এবং গ্যাস রপ্তানির ওপর আরো বেশিমাত্রায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে “গুরুতর ও ভয়ানক উদ্বেগ” প্রকাশ করেছেন মন্ত্রীরা। এ সমস্যা সমাধানে “কূটনৈতিক সমাধানের জন্য কাজ করে যাওয়ার” কথাও জানিয়েছেন তারা। তাদের ধারণা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তাদের এ কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু তেহরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশে এ কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্লে¬ষকদের মতে, পৃথকভাবে যুক্তরাষ্ট্র ও ইইউ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মান ৮০ শতাংশ কমে যাওয়ায় এ মাসের শুরুতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৪ঘ.