২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াগামী আরেক বিমানে তুরস্কের তল্লাশি

সিরিয়ার আলেপ্পোগামী আর্মেনীয় একটি বিমানকে সোমবার অবতরণ করিয়ে তল্লাশি চালিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 11:35 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

আঙ্কারা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার আলেপ্পোগামী আর্মেনীয় একটি বিমানকে সোমবার অবতরণ করিয়ে তল্লাশি চালিয়েছে তুরস্ক। তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরজুরাম শহরে বিমানটিকে অবতরণ করানো হয়েছে। এর আগে গত সপ্তাহে সিরিয়ায় অস্ত্র বহনের সন্দেহে রাশিয়া থেকে সিরিয়াগামী একটি যাত্রীবাহী বিমান আঙ্কারায় অবতরণ করিয়ে তল্লাশি চালায় তুরস্ক। বিমানটি গোলাবারুদ বহন করছিল বলেও তুরস্ক অভিযোগ করে। ওই ঘটনার পেের ক তুরস্ক তাদের আকাশপে সিরিয়ার সামরিক বাহিনীর হাতে অস্ত্র সরবরাহ বন্ধের চেষ্টা জোরদার করেছে। সিরিয়াগামী এ আর্মেনীয় বিমানটিতেও মাল তল্লাশি করে দেখছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, কোনোকিছু পাওয়া না গেলে বিমানটিকে ছেড়ে দেয়া হবে। ওদিকে, তুরস্কের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক কর্মকর্তা জানান, বিমানটি মানবিক ত্রাণ বহন করবে বলে তারা আগেই জেনেছেন এবং আর্মেনিয়ার কর্মকর্তারাও জানতেন যে বিমানটি তল্লাশি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৭২০ঘ.