২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের ভারত সফরে আসছেন গিলার্ড

তিন দিনের সফরে ভারত আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের সফরে ভারত আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের। গিলার্ডের ভারত সফরকালে দুই দেশের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা বিষয়ক সমঝোতা হতে পারে বলে আশা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে গিলার্ডের ক্ষমতাসীন লেবার পার্টি ভারতে ইউরেনিয়াম রপ্তানির ওপর দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা তুলে নেয়। বিশ্বের মোট ইউরেনিয়ামের ৪০ ভাগই অস্ট্রেলিয়ায়। দেশটি ইতোমধ্যে চীন, জাপান, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম রপ্তানি করছে। ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করায় অস্ট্রেলিয়া ভারতে ইউরেনিয়াম রপ্তানি করা থেকে বিরত ছিল। রাজধানী দিল্লিতে গিলার্ড ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ক্ষমতাসীন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে তিনি বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতে আসার পথে গিলার্ড আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সঙ্গে দেখা করার জন্য স্বল্প সময়ের যাত্রাবিরতি করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.