ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে তালেবানদের গুলিতে আহত পকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। গুরুতর অবস্থায় তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বার্মিংহাম বিমানবন্দরে পৌঁছানোর পর এম্বুলেন্সে করে মালালাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
তালেবানরা পাকিস্তানের সোয়াত উপতক্যায় মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচারাভিযান চালায় ১৪ বছর বয়সের এই কিশোরী।
গত মঙ্গলবার স্কুল েেক বাড়ি ফেরার পে মালালা তালেবানদের হামলার শিকার হয়।
পেশাওয়ারের সামরিক হাসপাতালে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার মাথা থেকে বুলেট বের করে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে।
পাকিস্তান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে দেশেই মালালার পূর্ণ চিকিৎসা সম্ভব বলে জানালেও একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক দল মালালার আরো সুচিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার সুপারিশ করেছে।
সংযুক্ত আরব আমিরাতের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মালালাকে যুক্তরাজ্যে নেয়া হয়েছে। তার সঙ্গে গেছে পুরো একটি চিকিৎসক দল।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ১৪ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর গুলি চালানোর ঘটনা দেশে ও বিদেশে প্রবল সমালোচনা, প্রতিবাদ ও নিন্দার জন্ম দিয়েছে।
শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থতা ফিরে পাওয়ার জন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে গুলিতে আহত এবং মাথায় আঘাতপ্রাপ্তদের জন্য স¤প্রতি একটি বিশেষ ট্রমা সেন্টার চালু হওয়ায় ভালো চিকিৎসার আশায় সেখানে নেয়া হল মালালাকে।
মালালার আরোগ্যের জন্য শুক্রবার বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করে পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান মালালার উপর হামলার দায় স্বীকার করেছে।
তালেবান অধ্যুষিত সোয়াত উপত্যকায় নারীশিক্ষার ওপর তালেবানি নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে বিবিসি অনলাইনের ব্লগে গুল মাকাই ছদ্মনামে লেখালেখি শুরু করলে পরিচিত হয়ে ওঠে কিশোরী মালালা ইউসুফজাই।
গতবছর মালালাকে পাকিস্তানের প্রথম জাতীয় শান্তি পুরস্কার দেয়া হয়।
২০০৯ সালে জঙ্গি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হওয়ার আগে সোয়াত তালেবানদের বচেয়ে বড় ঘাঁটি ছিলো।
সেনা অভিযানে তালেবানরা সোয়াত থেকে উচ্ছেদ হলেও নারীশিক্ষার পক্ষে তার প্রচারাভিযানের কারণে মালালা তালেবানদের কাছ থেকে প্রণনাশের হুমকির মুখে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ঘ.
bdnews24