২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহড়ায় মার্কিন ক্রুজার ও সাবমেরিনের মধ্যে সংঘর্ষ

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌযান দুইটির মধ্যে সংঘর্ষে কেউ হতাহত হয়নি তবে যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ওয়াশিংটন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌযান দুইটির মধ্যে সংঘর্ষে কেউ হতাহত হয়নি তবে যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে মহড়া চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নৌবাহিনীর কর্মকর্তারা। এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, ওই দিন বিকেল সাড়ে তিনটায় ক্রুজার যুদ্ধজাহাজ ইউএসএস সান জাসিন্তো ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইউএসএস মন্টপেলিয়ার মধ্যে সংঘর্ষ হয় বলে। তবে পূর্ব উপকূলের কোথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানাতে অস্বীকার করেছে নৌবাহিনী। নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, মহড়া চলাকালে সান জাসিন্তোর নজরদারী দলের সদস্যরা দেখতে পান জাহাজের একশ বা দুইশ মিটার দূরে একটি পেরিস্কোপ পানির উপর ভেসে উঠছে। ক্রুজারটিকে পেছনে ফেরার নির্দেশ দেওয়া সত্ত্বেও সাবমেরিনের মধ্যে সংঘর্ষ এড়ানো যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই নৌবাহিনীর ওই কর্মকর্তা জানান, সংঘর্ষে ক্রুইজারটির ‘সোনার ডোম’ ক্ষতিগ্রস্থ হয়েছে। জাহাজের ইলেকট্রনিক পরিচালনা পদ্ধতির বেশ কয়েকটি যন্ত্রপাতি ‘সোনার ডোম’ এর মধ্যে থাকে। এটি জাহাজের সামনের দিকে পানির রেখা বরাবর লাগানো থাকে। সংঘর্ষে পরমাণু শক্তিচালিত সাবমেরিনটির কোনো ক্ষতি হয়নি আর দুই নৌযানের কেউ কোনো আঘাত পায়নি বলে জানিয়েছে নৌবাহিনী। ক্রুজার ও সাবমেরিনটি বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানের নেতৃত্বাধীন একটি যুদ্ধবহরের অংশ। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২৬ ঘ.