২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় পুলিশ কর্নেলকে হত্যার চেষ্টা

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একজন পুলিশ কর্নেলকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

বেনগাজি,লিবিয়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একজন পুলিশ কর্নেলকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে ওই বোমাটি গাড়িতে পেতে রাখা হয়েছিল বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পুলিশের মুখপাত্র মাজেদ আল-ওবেদি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা কর্নেল মোহাম্মদ বেন হালিম বাসায় থাকাকালে তার গাড়ির নিচে হাতে তৈরি বোমটি পেতে রাখে। তবে বোমটি বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/এফএস/বিসিএস/১৭৪৫ ঘ.