২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ২৪ জেলেকে আটক করেছে পাকিস্তান

শুভেচ্ছার নিদর্শন হিসেবে কারাবন্দী সকল ভারতীয় জেলেকে মুক্তি দেওয়ার ঘোষণা সত্ত্বেও আরো চব্বিশ ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান। পাশাপাশি জেলেদের চারটি নৌকাও আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

করাচি, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুভেচ্ছার নিদর্শন হিসেবে কারাবন্দী সকল ভারতীয় জেলেকে মুক্তি দেওয়ার ঘোষণা সত্ত্বেও আরো চব্বিশ ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান। পাশাপাশি জেলেদের চারটি নৌকাও আটক করেছে। শুক্রবার নৌকাসহ ওই জেলেরা পাকিস্তানের জলসীমায় প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পাকিস্তান সমুদ্র নিরাপত্তা সংস্থা। আটককৃতরা পাকিস্তানের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল বলে অভিযোগ করেছে সংস্থাটি। দাবিকৃত আরব সাগরের জলসীমা অতিক্রম করার জন্য ভারত ও পাকিস্তান প্রায়ই পরস্পরের জেলেদের অভিযুক্ত ও আটক করে। সেপ্টেম্বরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা পাকিস্তান সফরে গেলে আটক সকল ভারতীয় জেলেকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। হিনার ঘোষণা সত্ত্বেও শুধু অক্টোবর মাসেই এ পর্যন্ত সাতান্ন জন ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান সমুদ্র নিরাপত্তা সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এবি/১৫২১ ঘ.