২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার গির্জায় গ্রেনেড হামলায় শিশু নিহত

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি গির্জায় রোববারের স্কুলে গ্রেনেড হামলায় এক শিশু নিহত এবং ৬ শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নাইরোবি, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি গির্জায় রোববারের স্কুলে গ্রেনেড হামলায় এক শিশু নিহত এবং ৬ শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। পুলিশের মুখপাত্র চালর্স ওয়িনো বলেন, নাইরোবির জুজা রোডের সেন্ট পলিকার্প গির্জায় রোববার স্কুল চলার সময় একটি হাত গ্রেনেড হামলা হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। আহত শিশুদেরই একজন পরে হাসপাতালে মারা যায় বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন। ওয়িনো বলেন, সোমালিয়ার ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বোমা হামলাগুলোর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কেনিয়া পুলিশ। কেনিয়া গত অক্টোবরে শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে সোমালিয়া সীমান্তে সেনা পাঠানোর পর থেকে কেনিয়ার গির্জায় জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। গত বৃহস্পতিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলের বন্দর নগর কিসমায়ুতে শাহাব বাহিনী সর্বশেষ ঘাঁটিতে আফ্রিকান ইউনিয়নের যৌথবাহিনীর নেতৃত্বে আকস্মিক অভিযান চালায় কেনীয় সৈন্যরা। গত জুলাই মাসে কেনিয়ার উত্তরাঞ্চলের শহর গারিসায় দুটি গির্জায় হামলায় ১৭ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪০ঘ.