২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার বিরোধী দলীয় দুই রাজনৈতিক কর্মী নিহত

রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় বিরোধী দলীয় দুই রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় তারা গুলিবিদ্ধ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় বিরোধী দলীয় দুই রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় তারা গুলিবিদ্ধ হন। শনিবার কৃষিপ্রধান বারিনাস প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। নিহত দুইজন হলেন গেইসন ভালেরো এবং ওমর ফার্নান্দেজ। ভালেরো ভেনেজুয়েলার বিরোধী দল ফার্স্ট জাস্টিস পার্টির কর্মী আর ওমর সমর্থক । দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে এ ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্র“ত দিয়েছেন প্রেসিডেন্ট শ্যাভেজ। ঘটানাটির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারেক এল এসামি। বারিনাস প্রদেশেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বাড়ি । ফার্স্ট জাস্টিস পার্টি জানিয়েছে, বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেসের পক্ষে প্রচারাভিযান চালানোর সময় বন্দুকধারীরা গুলিবর্ষণ করলে ওই দুইজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাষ্ট্রিয় তেল কোম্পানী পিডিভিএসএ’র একটি গাড়ি থেকে গুলি চালানো হয়। এক বিবৃতিতে ফার্স্ট জাস্টিস পার্টি জানিয়েছে, তারা বারিনাসে একটি সমাবেশ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সমাবেশস্থলটি প্রেসিডেন্ট শ্যাভেজের সমর্থকরা দখল করে রাখায় তারা সেখানে ঢুকতে পারছিলেন না। এ সময় ভালেরো ও ওমর তাদের গাড়ি থেকে নেমে সমাবেশস্থলে প্রবেশ করার চেষ্টা করলে একটি ভ্যান থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। হুগো শ্যভেজ ১৯৯৯ সাল থেকে টানা নির্বাচিত হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করছেন। তবে তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এবার ৩০টি বিরোধী দল একজোট হয়ে একক প্রার্থী হিসেবে হেনরিক ক্যাপরিলেসকে মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এবি/১৪১০ ঘ.