২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ ও সংস্কারের নামে লুট চলছে’

অর্থনৈতিক সংস্কারের নামে ভারতের কেন্দ্রীয় সরকার দেশের সম্পদ লুট করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক সংস্কারের নামে ভারতের কেন্দ্রীয় সরকার দেশের সম্পদ লুট করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সমালোচনা করে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বলেন, “জনগণের উন্নয়ন ত্বরান্বিত করতে সংস্কার করা হয়। কিন্তু বর্তমানে যখন কোনো গণবিরোধী সিদ্ধান্ত নেয়া হয় তখন তা সংস্কারের নাম দিয়ে নেয়া হয়।” সম্প্রতি ভারতের খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের অনুমোদন এবং ডিজেলের দাম বাড়ায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ইতোমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তার দলের ছয় মন্ত্রী- প্রতিমন্ত্রী। সরকারের ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার রাজধানী নয়া দিল্লিতে বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৩০ ঘ.