২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সমুদ্রে বিরল প্রজাতির সাদা তিমি

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রথমবারের মতো বিরল প্রজাতির সাদা কুঁজো তিমি দেখা গেছে। বছরের এই সময়টিতে এই তিমি স্থান বদল করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রথমবারের মতো বিরল প্রজাতির সাদা কুঁজো তিমি দেখা গেছে। বছরের এই সময়টিতে এই তিমি স্থান বদল করে থাকে। মিঙ্গালো নামের এই সাদা তিমিটির অস্ট্রেলীয় আদিবাসী নাম ‘সাদা ফেললা’। অস্ট্রেলীয় সমুদ্রসীমায় ১৯৯১ সালের পর প্রথমবারের মতো এই তিমির দেখা পাওয়া গেল বলে বিবিসি জানায়। প্রতিবছর মিঙ্গালো ও অন্যান্য প্রায় ১৭ হাজার কুঁজো তিমি গ্রীষ্মপ্রধান অঞ্চলের পানি থেকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় পানি পার হয়ে অ্যান্টার্কটিকার দিকে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.