২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যায় ৪ শতাধিক মানুষের মৃত্যু

পাকিস্তানে মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গত দুই সপ্তাহে এ পর্যন্ত ৪ শতাধিক মানুষ নিহত হয়েছে। পাশাপাশি এই দুর্যোগে আক্রান্ত হয়েছে ৪৫ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 03:12 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গত দুই সপ্তাহে এ পর্যন্ত ৪ শতাধিক মানুষ নিহত হয়েছে। পাশাপাশি এই দুর্যোগে আক্রান্ত হয়েছে ৪৫ লাখ মানুষ। দেশটির দুর্যোগ ও ত্রাণ সংস্থার বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। এদিকে, বন্যার কারণে দেশটির বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত দুই বছর ধরে পাকিস্তান বড় ধরনের বন্যা মোকাবিলা করছে। দেশটিতে ২০১০ সালের বন্যায় ১ হাজার ৮শ’ মানুষের মৃত্যু হয়। এতে কম-বেশি ক্ষতিগ্রস্ত হয় ২ কোটিরও বেশি মানুষ। পাকিস্তানের সা¤প্রতিক বন্যায় সিন্ধু প্রদেশ ও দেশটির দক্ষিণাংশই বেশি আক্রান্ত হয়েছে। প্রায় ২৮ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এনডিএমএ জানায়, বন্যায় পাঞ্জাব প্রদেশে প্রায় ৯ লাখ ও বেলুচিস্তানে ৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, সরকার এখনো বিদেশি সহায়তার জন্য আবেদন জানায়নি। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের বন্যাকবলিতদের সাহায্যার্থে বাড়তি ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। শুধু পাকিস্তানেই নয়, বন্যায় ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশ আক্রান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯০০ ঘ.