২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপে এখনো এগিয়ে ওবামা

যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির চেয়ে জনসমর্থনের দিক দিয়ে এখনো এগিয়ে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির চেয়ে জনসমর্থনের দিক দিয়ে এখনো এগিয়ে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার রয়টার্স/আইপিসোস পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ওবামার জনসমর্থন ৪৯ শতাংশ। আর তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির জনসমর্থন ৪২ শতাংশ। তালিকাভুক্ত ১ হাজার ১৯৪ জন ভোটারের অনলাইন সাক্ষাৎকারের ভিত্তিতে আইপিসোস এ ফল জানিয়েছে। এতে দেখা যাচ্ছে, রমনিকে পেছনে ফেলে জনসমর্থন ধরে রেখেছেন ওবামা। এ মাসের শুরুর দিকে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের পর ওবামার জনপ্রিয়তা বেড়েছে। অন্যদিকে, গোপন ভিডিওয় রমনির বেফাঁস মন্তব্য প্রকাশ হয়ে পড়ায় তার জনপ্রিয়তায় ধস নেমেছে। ফাঁস হয়ে যাওয়া ওই ভিডিওতে রমনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবামার সমর্থকদের ‘সরকারের ওপর নির্ভরশীল’ বলে কটাক্ষ করা ছাড়াও ‘ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা নেই’ বলে বিরূপ মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৬৩৬ঘ.