ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেরুতে কোকা উৎপাদন বেড়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে দেখা যায়, গত বছর দেশটির ৬২ হাজার ৫শ’ হেক্টর জমিতে কোকা চাষ হয়েছে।
এর ফলে ২০১০ সালের তুলনায় দেশটিতে কোকা উৎপাদন ২ শতাংশ বেড়েছে বলে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থার (ইউএনওডিসি) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
কোকেইন উৎপাদনের মূল কাঁচামাল হচ্ছে কোকা।
ইউএনওডিসি-এর মুখপাত্র ফ্লাভিও মিরেল্লা বলেন, ব্রাজিল ও বলিভিয়া সীমান্তবর্তী কোনো কোনো কৃষক তাদের উৎপাদন দ্বিগুণ করে ফেলেছে। যদিও পেরুর সার্বিক কোকা উৎপাদন সামান্যই বেড়েছে।
ইউএনওডিসি-এর জরিপে নিশ্চিত হওয়া গেছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে কোকা উৎপাদন বাড়ছে।
মিরেল্লা বলেন, ১২ মেট্রিকটন ধারণক্ষমতাসম্পন্ন ১০ হাজার লরির সমপরিমাণ কোকা পাতা সরাসরি চোরাচালান হচ্ছে।
পেরুভিয়ান সরকার কোকার পরিবর্তে কফিসহ অন্যান্য কৃষিজ দ্রব্য উৎপাদনে উৎসাহ দিয়ে যাচ্ছে। সরকারি এই উদ্যোগে পেরুতে কিছু ইতিবাচক ফলাফলও ইতোমধ্যে পাওয়া গেছে বলে মিরেল্লা জানান।
পেরুতে কী পরিমাণ কোকেইন উৎপন্ন হয় তার হিসেব ইউএনওডিসি তার প্রতিবেদনে উল্লেখ করেনি।
যুক্তরাষ্ট্র সা¤প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, কলম্বিয়ার কোকেইন উৎপাদন ২০১১ সালে ২৫ শতাংশ কমে গেছে, আর ২০০১ সাল থেকে এ পর্যন্ত কমেছে ৭২ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৩৯ ঘ.
bdnews24