২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে সম্পর্কের ৪০ বছরপূর্তি পেছাল চীন

জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরুর ৪০ বছরপূর্তি অনুষ্ঠান পিছিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরুর ৪০ বছরপূর্তি অনুষ্ঠান পিছিয়েছে চীন। পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সঙ্গে বিরোধের জেরে চীনের এ পদক্ষেপ। রোববার একথাই জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। চীনের কাছে দিয়াওউ এবং জাপানের কাছে সেনকাকু নামের ওই দ্বীপ নিয়ে দু’দেশের মধ্যে এ মাসে পুরোদস্তুর কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। জাপান ওই দ্বীপপুঞ্জ কেনার সিদ্ধান্ত জানানোর পরই একে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ১৯৭১ সাল থেকেই দ্বীপটির মালিকানা দাবি করে আসছে চীন। এ নিয়ে জাপানের সঙ্গে চীনের অস্বস্তিকর কূটনৈতিক সম্পর্ক ১৯৭২ সালে নতুন করে স্বাভাবিক হয়। তারপর থেকে দু’দেশই এ সম্পর্ক স্থাপনের বার্ষিকী পালন করে আসছে। কিন্তু স¤প্রতি আবার দ্বীপ নিয়ে নতুন করে চীন-জাপান উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় গত শুক্রবারই ওই বার্ষিকী পিছানোর ইঙ্গিত দিয়েছে। এরপর রোববার এক চীনা কর্মকর্তা বলেন, বার্ষিকী উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবারের অনুষ্ঠান পিছিয়ে দেয়া হচ্ছে। তবে ‘যথাযথ সময়ে’ তা অনুষ্ঠিত হবে। ওদিকে, জাপানর বৃহস্পতিবারের বর্ষপূর্তির অনুষ্ঠান বাতিল করেছে বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৯৫৬ঘ.