২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশু পীড়নের কথা স্বীকার করেছে ভিক্টোরিয়ার চার্চ’

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করেছে, ১৯৩০-এর দশক থেকে এ পর্যন্ত ৬ শতাধিক শিশু যাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করেছে, ১৯৩০-এর দশক থেকে এ পর্যন্ত ৬ শতাধিক শিশু যাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে। মেলবোর্নের আর্চ বিশপ ডেনিস হার্ট নির্যাতনের এই সংখ্যাকে ভয়াবহ ও লজ্জাজনক আখ্যা দিয়েছেন বলে বিবিসি জানায়। পার্লামেন্টের এক তদন্ত দলের অনুসন্ধানে চার্চের দেওয়া তথ্যে এটি বেরিয়ে এসেছে। এই নিপীড়নের ঘটনাগুলো তদন্ত দলটি খতিয়ে দেখছে। তবে আন্দোলনকারীরা দাবি করেছে, নিপীড়িত হওয়া শিশুদের প্রকৃত সংখ্যা ১০ হাজারের বেশি হতে পারে। চার্চের দেওয়া তথ্যে জানা যায়, গত ৮০ বছরে এ ধরনের ৬২০টি ঘটনা ঘটেছে যার অধিকাংশই ১৯৬০ ও ১৯৮০-এর দশকে ঘটেছে। তারা এ ধরনের আরো ৪৫টি ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। এক বিবৃতিতে আর্চ বিশপ হার্ট বলেন, ভিক্টোরিয়াসহ যেখানেই এই ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে তা উন্মোচিত হওয়া খুবই জরুরি। সা¤প্রতিক বছরগুলোতে রোমান ক্যাথলিক যাজকদের দ্বারা শিশুদের যৌন নিপীড়নের ঘটনা একটি গুরুতর ইস্যু হয়ে দেখা দিয়েছে। ২০০৮ সালে পোপ ষোড়শ বেনেডিক্ট অস্ট্রেলিয়া সফরকালে যাজকদের হাতে নিপীড়নের শিকার কয়েকটি শিশুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৪ ঘ.