২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজি থেকে ইসলামী চরমপন্থীদের ঘাঁটি উচ্ছেদ

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে মিলিটারি পুলিশ ও বিক্ষুব্ধ জনতা আনসার আল শরিয়াসহ ইসলামী চরপন্থীদের কয়েকটি ঘাঁটি উচ্ছেদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 06:09 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বেনগাজি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে মিলিটারি পুলিশ ও বিক্ষুব্ধ জনতা আনসার আল শরিয়াসহ ইসলামী চরপন্থীদের কয়েকটি ঘাঁটি উচ্ছেদ করেছে। বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সঙ্গে আনসার আল শরিয়া জড়িত ছিল বলে ধারণা করা হয়। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বেসামরিক সশস্ত্র বাহিনীগুলোর বিরুদ্ধে শুক্রবার বেনগাজিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর পরপরই বেসামরিক সশস্ত্র বাহিনীর ঘাঁটিগুলোর বিরুদ্ধে পুলিশ, সেনাবাহিনী ও জনতা সম্মিলিতভাবে অভিযান চালায়। “লিবিয়া, লিবিয়া,” স্লে¬াগান দিয়ে শত শত বিক্ষোভকারী আনসার আল শরিয়ার সদরদপ্তরে ঢুকে পড়ে। তার চরমপন্থী গোষ্ঠীটির পতাকা নামিয়ে ফেলে ও দপ্তরের ভিতরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা জানান, তারা আনসার আল শরিয়ার ঘাঁটির কাছাকাছি আসামাত্র ভিতর থেকে ১৪ দশমিক ৫ ক্যালিভারের মেশিনগান থেকে গুলি ছুড়ে সশস্ত্র চরমপন্থীরা। গুলিতে সাতজনের মতো আহত হয়েছেন বলে জানান এক অ্যাম্বুলেন্স চালক। খোলা তলোয়ার ও চাপাতি হাতে জনতা স্লে¬াগান দেয়, “আল কায়েদা নিপাত যাক!”, “স্বাধীনতার রক্ত বৃথা যেতে পারে না!” হাসান আহমেদ নামের এক বিক্ষোভকারী বলেন, “যুক্তরাষ্ট্রে কনস্যুলেটের ঘটনার পর বেনগাজি চরমপন্থীতে ভরে গিয়েছিল। তারা সেনাবাহিনীকেও মানতো না। তাই জনতা প্রতিরোধ গড়ে তুলেছে ও তারা পালিয়ে গেছে।” “এই জায়গা থেকেই গাদ্দাফি পুরো লিবিয়া নিয়ন্ত্রণ করতো, এরপর আনসার আল শরিয়া শহরটি দখল করে। বেনগাজির মানুষের জন্য এটি একটি দিক ফেরানো ঘটনা,” বলেন তিনি। এ সময় আনসার আর শরিয়ার খালি হয়ে যাওয়া সামরিক ঘাঁটিটি থেকে অস্ত্র লুটপাট করে হামলাকারী জনতা। তারা স্লোগান দেয়, “আনসার আল শরিয়া, বেনগাজি তোমাদের দোজখ হবে।” লুট করা একটি রাইফেল হাতে এক তরুণ বলেন, “আমরা ঘাঁটিটির ভিতরে ঢুকে কাউকে পাইনি। তাই আমরা এই কালাশিনিকভগুলো (একে-৪৭ রাইফেল) নিয়ে এসেছি।” জনতা আবু সালিম বিগ্রেড ও আনসার আল শরিয়ার অপর একটি ঘাঁটিও দখল করে নেয়। ইসলামকে ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্রের প্রতিবাদে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ আরো তিন মার্কিন নাগরিক নিহত হন। হামলাটিকে ইসলামী চরমপন্থীদের পরিকল্পিত হামলা বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এর জন্য আনসার আল শরিয়াকে দায়ী করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আল শরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩২ ঘ.