২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র, সতর্কতা জারি

‘ইসলাম অবমাননা’র বিতর্কিত ছবি নিয়ে বিশ্বব্যাপী বিক্ষোভের রেশ না কাটতেই ফ্রান্সের একটি ম্যাগাজিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র ছেপেছে। এতে নতুন করে সহিংসতার আশঙ্কায় বিশ্বব্যাপী দূতাবাসগুলোতে সতর্কতা জারি করেছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ইসলাম অবমাননা’র বিতর্কিত ছবি নিয়ে বিশ্বব্যাপী বিক্ষোভের রেশ না কাটতেই ফ্রান্সের একটি ম্যাগাজিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র ছেপেছে। এতে নতুন করে সহিংসতার আশঙ্কায় বিশ্বব্যাপী দূতাবাসগুলোতে সতর্কতা জারি করেছে ফ্রান্স। আগামী শুক্রবার ২০ টি দেশে ফ্রান্স তাদের দূতাবাস, কনস্যুলেট, কালচারাল সেন্টার এবং আন্তর্জাতিক ফরাসি স্কুলগুলো বন্ধ রাখবে। পূর্বসতর্কতামূলক এ পদক্ষেপের পাশাপাশি বিদেশে ফ্রান্সের কূটনৈতিক অবস্থানগুলোতে নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন চার্লি হেবদো মহানবী (সা.) এর ব্যাঙ্গচিত্র ছাপে। এরপরই বিষয়টি নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ম্যাগাজিনটির কার্যালয়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ম্যাগাজিনটি ইতোমধ্যেই তাদেও ওয়েবসাইট হ্যাক হওয়ার কথা জানিয়েছে। বুধবার সকাল থেকেই ওয়েবে ঢোকা যাচ্ছে না বলে জানায় তারা। ফ্রান্সের মন্ত্রীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষ সমর্থন করেছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গচিত্র ছাপার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্বজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/২২০৮ঘ.