২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি ও কোয়েটায় দু’টি পৃথক বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

করাচি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি ও কোয়েটায় দু’টি পৃথক বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছে। তবে মঙ্গলবার চালানো পৃথক এই দু’টি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মকে অবমাননা করে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণে প্রতিবাদের কোনো সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে। করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাইম ব্রোকা জানিয়েছেন, করাচির একটি বাজারে গাড়ি ও মোটরসাইকেল বোমা হামলায় ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বাজারটি যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে নয় এবং এই বাজারটিতে বিদেশিরা বেশি আনাগোনা করে না বলেও তিনি নিশ্চিত করেছেন। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় ইরান থেকে আসা শিয়া তীর্থযাত্রীদের বহনকারী বাসে বোমা হামলায় ৩ জন নিহত ও ৯ জন আহত হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। কোয়েটায় সা¤প্রদায়িক সহিংসতা একটি নৈমিত্তিক বিষয়। অন্যদিকে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর এবং সীমান্ত শহর চাম্যানে প্রায় ২ হাজার মানুষ বিতর্কিত ওই চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ জানায়। ১৮ কোটি মানুষের দেশ পাকিস্তানের সিংহভাগ মানুষই মুসলিম ধর্মানুসারী। দেশটির সরকার জঙ্গি সন্ত্রাসী সংগঠন তালেবান, সা¤প্রদায়িক সহিংসতা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৭ ঘ.