২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে কূটনীতিক পাড়ার কাছে গাড়িবোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদে পশ্চিমা কূটনীতিকদের সুরক্ষিত আবাসস্থলের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৭ ইরাকি নিহত ও ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে পশ্চিমা কূটনীতিকদের সুরক্ষিত আবাসস্থলের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৭ ইরাকি নিহত ও ১১ জন আহত হয়েছে। পুলিশের ৩টি সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। বাগদাদের কেন্দ্রীয় ওই অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল জোন বা গ্রিন জোন বলে পরিচিত। অঞ্চলটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল। পুলিশের একটি সূত্র জানিয়েছে, “গ্রিন জোনের প্রবেশ মুখে অনেক গাড়ি সারিবদ্ধভাবে তল্ল¬াশির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করেই একটি চলমান গাড়ি ওই অঞ্চলের কাছাকাছি বিস্ফোরিত হয়।” পরিচয় প্রকাশ না করার শর্তে ওই পুলিশ সূত্র জানায়, “কয়েকজন গাড়ির ভেতরে থেকেই মারা যায়। আমি দেখতে পাই, দুই সেনা তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়েছে। এরপর আমরা দ্রুত ওই এলাকাটিতে চলাচল বন্ধ করে দেই।” এর আগে ৯ সেপ্টেম্বরে বাগদাদে ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটে। বাগদাদের শিয়া অধ্যুষিত জেলাগুলোতে এই হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৫ ঘ.