২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনাইয়ের নিরাপত্তা সদরদপ্তরে জঙ্গি হামলা

মিশরের সিনাইয়ের নিরাপত্তা সদরদপ্তরগুলোতে রোববার মর্টার বোমা ও মেশিনগান হামলা চালিয়েছে ইসলামি জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ইসমাইলিয়া, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের সিনাইয়ের নিরাপত্তা সদরদপ্তরগুলোতে রোববার মর্টার বোমা ও মেশিনগান হামলা চালিয়েছে ইসলামি জঙ্গিরা। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে জঙ্গিদের লড়াইও হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। আল আরিশের নিরাপত্তা দপ্তর ভবনের ছাদে উঠে জঙ্গি রকেট চালিতে গ্রেনেড হামলা চালায়। ভবনের আশেপাশের এলাকার রাস্তায় এখনো মেশিনগান লড়াই চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আল- আরিশ থেকে ৩০ কিলোমিটার দূরে শেখ জুয়েইদ শহরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে অংশ নিয়েছে প্রায় ৩০ টি সামরিক যান ও হেলিকপ্টার। ৫ অগাস্টে সিনাইয়ে জঙ্গি হামলায় ১৬ জন মিশরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী ওই এলাকায় জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে। জঙ্গি আস্তানায় অভিযান চালাতে মিশর সরকার পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ট্যাংক, সাঁজোয়া যান ও হেলিকপ্টারসহ শ’ শ’ সেনা পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৬০৮ঘ.