পেশোয়ার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাস্তার পাশে পেতে রাখা বোমায় গ্রামবাসীদের বহনকারী একটি ট্রাক বিধ্বস্ত হয়ে পাকিস্তানের উত্তরাঞ্চলে রোববার ১৪ জন নিহত হয়েছে। ট্রাকটিতে চেপে গ্রামবাসীরা স্থানীয় বাজারে যাচ্ছিল।
উত্তরাঞ্চলের আফগান সীমান্তের গ্রাম নিু দির এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ।
গ্রামটির বাসিন্দারা তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানরত সরকারী বাহিনীকে সহায়তা করতো বলে জানা গেছে।
নিহতদের মধ্যে তিন নারী ও তিনটি শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২২৬ ঘ.
bdnews24