২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুকারবার্গের কথায় বাড়লো ফেইসবুকের দাম

মাত্র ৩০ মিনিট কথা বলে ফেইবুকের দাম ৬৭৮ কোটি ৫০ লাখ ডলার বাড়িয়ে ফেললেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি মার্ক জুকরাবার্গ। তাই এখন থেকে তাকে প্রায়ই কথা বলতে হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র ৩০ মিনিট কথা বলে ফেইবুকের দাম ৬৭৮ কোটি ৫০ লাখ ডলার বাড়িয়ে ফেললেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি মার্ক জুকরাবার্গ। তাই এখন থেকে তাকে প্রায়ই কথা বলতে হতে পারে। গত মঙ্গলবার সান ফ্রান্সিসকোতে একটি প্রযুক্তিশিল্প সম্মেলনে ত্রিশ মিনিটের ওই ভাষণ দিয়েছিলেন জুকারবার্গ। এরপরই শেয়ার মার্কেটে ফেইবুকের শেয়াদের দাম বাড়তে থাকে। শুক্রবার পর্যন্ত ফেইসবুকের ক্রম উর্ধ্বগতি জুকারবার্গের কথায় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যায়। এই কয়দিনে ফেইবুকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ। শুক্রবার দৈনন্দিন লেনদেন শেষে ফেসবুকের শেয়ারের দাম ৬ দশমিক ২ শতাংশ বেড়ে ২২ ডলারে এসে দাঁড়িয়েছে। ফেইসবুকের শেয়ারের অবস্থা পরবর্তিতে আরো ভালো হবে বলে বিশ্বাস ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের। মে মাসে ব্যাপক প্রচারণা, আলোচনার মধ্য দিয়ে শেয়ার মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড়া শুরু করে ফেইসবুক। কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি বিশ্বের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইটটি। “লোকজন এখন কিছুটা আশ্বস্থ বোধ করতে শুরু করেছে,” বলেন শেয়ার মার্কেট বিশ্লেষক অরবিন্দ ভাটিয়া। ভাটিয়া জানান, জুকারবার্গের মন্তব্য বিশেষ করে মোবাইল প্রযুক্তি সংক্রান্ত ব্যবসার অগ্রগতি তুলে ধরা, সার্চ ইঞ্জিন হিসেবে ফেইবুকের আবির্ভাবের সম্ভবনা আর অর্থনৈতিক উন্নতির বিভিন্ন ভবিষ্যত ব্যবসায় তার আস্থার কথা তুলে ধরে তিনি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেন। বিশ্বের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৯৫ কোটি ৫০ লাখ। শুরুতে ৩৮ ডলার অভিহিত মূল্য নিয়ে মার্কেটে আসে ফেইসবুকের শেয়ার। পরবর্তীতে দর পতনে হতাশা নেমে আসে বিনিয়োগকারীদের মধ্যে। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি বলে জানান ভাটিয়া। তবে ফেইসবুক শেয়ারের দাম আরো বাড়বে বলেই ধারণা তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৪৭ ঘ.