২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামকে নিয়ে প্রতারণার চেষ্টা!

ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো দেখতে একজনকে অপহরণ করে তাকে দিয়ে পর্ণো ছবি তৈরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো দেখতে একজনকে অপহরণ করে তাকে দিয়ে পর্ণো ছবি তৈরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সাদ্দামসদৃশ ওই ব্যক্তি মোহাম্মদ বিশর নিজে এ অভিযোগ করেছেন। তার বাড়ি মিশরের আলেকজান্দ্রিয়ায়। একটি চক্র তাকে দিয়ে তৈরি পর্ণোগ্রাফির ফুটেজ সাদ্দামের বলে চালিয়ে বেশি দামে বিক্রির চিন্তা-ভাবনা করছে বলে জানান বিশর। এ কাজের বিনিময়ে তারা তাকে ৩ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার দেয়ার প্রস্তাব করেছে বলেও জানান তিনি। কিন্তু তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় তারা তাকে মারাত্মকভাবে পিটিয়েছে, বলেন বিশর। হামলাকারীরা ইরাকি কিংবা সিরীয় বলে ধারণা করছে বিশরের পরিবার। মত পরিবর্তন না করলে দুস্কৃতকারী ওই চক্রটি বিশরকে অপহরণ করারও হুমকি দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে গত সপ্তাহান্তে আলেকজান্দ্রিয়ায় বিশরকে অপরণের চেষ্টা চলে। ওই সময় তার মাথায় আঘাত করে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। হাসপাতালের শয্যায় শুয়ে মিশরের আল আহরাম সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বিশর এসব কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৯ঘ.