২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনীয়তায় হস্তক্ষেপ: ক্ষুব্ধ কেট

ম্যাগাজিনে উন্মুক্ত উর্ধাঙ্গের ছবি ছেপে ‘গোপনীয়তায় অযাচিত হস্তক্ষেপ’ করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

প্যারিস, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাগাজিনে উন্মুক্ত উর্ধাঙ্গের ছবি ছেপে ‘গোপনীয়তায় অযাচিত হস্তক্ষেপ’ করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রানি এলিজাবেথের আত্মীয় লর্ড লিনলের আমন্ত্রণে ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজ কেট ও উইলিয়াম। ওই সময়ই কেটের ঊর্ধাঙ্গ অনাবৃত (টপলেস) ছবি তোলা হয়। ছবিগুলো প্রকাশ করেছে ফ্রান্সের ক্লোজার ম্যাগাজিন। ম্যাগাজিনের ৪ পৃষ্ঠা জুড়ে ছাপা হয়েছে এ রাজদম্পতির ছবি। এর মধ্যে কয়েকটিতে কেট ঊর্ধাঙ্গ উন্মুক্ত অবস্থায় রয়েছেন। দূর থেকে ছবি তুলতে সক্ষম লেন্স দিয়ে তোলা এ ছবিগুলো কিছুটা ঝাপসা বলে জানিয়েছে বিবিসি’র প্যারিস ব্যুরো। কিন্তু ঝাপসা হলেও ছবিগুলো যে কেট এবং উইলিয়ামেরই তা বোঝা যাচ্ছে এবং রাজ কর্মকর্তারা ছবিগুলোকে সত্য বলে মানছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে মালয়েশিয়ায় থাকাকালে ক্লোজার ম্যাগাজিনে ছবিগুলো ছাপার খবর পান কেট-উইলিয়াম। এতে রাজদম্পতি অত্যন্ত চটেছেন বলে জানিয়েছেন রাজ কর্মকর্তারা। তাছাড়া, ব্যক্তিগত ওই মুহূর্তের ছবি প্রকাশের ঘটনায় উইলিয়াম ও কেট খুবই মনক্ষুন্ন এবং হতাশ। ছবি প্রকাশ করা দূরে থাকুক, এমন ছবি কেউ তুলতে পারে তাই বিশ্বাস করতে পারছেন না উইলিয়াম ও কেট। এ ধরনের ছবি ছেপে ম্যাগাজিনটি সীমা লঙ্ঘন করেছে বলে মনে করেছন রাজ কর্মকর্তারা। ম্যাগাজিনে ‘ওহ মাই গড’ শিরোনামে ছাপা ছবিগুলোতে দেখা গেছে, কেট ঊর্ধাঙ্গ উন্মুক্ত করে রোদ পোহাচ্ছেন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি হোটেল কক্ষে তোলা প্রিন্স হ্যারির নগ্ন ছবি নিয়ে তোলপাড়ের পর কেটের এ আপত্তিকর ছবি প্রকাশের ঘটনায় যুক্তরাজ্যের রাজপরিবারের গেপনীয়তা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিগুলোকে বিশ্বের বিশেষ আকর্ষণ আখ্যা দিয়ে ফ্রান্সের ওই ম্যাগজিনটি কৌতুক করে বলেছে, “হ্যারি এই ধারা চালু করেছেন। আজকাল উইন্ডসরের লোকজন কাপড় খোলা রাখছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৬১৩ঘ.