২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ‘অপারগ’ ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে পারবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করা হয়েছে; ইসরায়েলের এমন মন্তব্য হোয়াইট হাউজ উড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে পারবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করা হয়েছে; ইসরায়েলের এমন মন্তব্য হোয়াইট হাউজ উড়িয়ে দিয়েছে। ওবামার ব্যস্ত কর্মসূচির কথা বলে হোয়াইট হাউজ এ মাসে তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছিলেন ইসরায়েলের এক কর্মকর্তা। কিন্তু একথা অস্বীকার করে হোয়ইট হাউজ বলেছে, কর্মসূচিতে দিপক্ষীয় বৈঠক না থাকার কারণে ওবামার পক্ষে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করা সম্ভব হবে না। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশেনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবে ইসরায়েলের প্রতিনিধি দল। ওই সময়ই অধিবেশন চলাকালে ওবামার সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ওবামা এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বলে জানান ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওবামা। এর মধ্যেই ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে, আর ২৮ সেপ্টেম্বর ওই অধিবেশনে ভাষণ দেওয়ার কথা নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নেতানিয়াহুর “সার্বক্ষণিক যোগাযোগ” আছে। আর ওবামার জায়গায় পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। কারণ, “দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে থাকবেন না,” বলেন, হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েটর। গণমাধ্যমে প্রকাশিত আগের খবরের সম্পূর্ণ বিপরীত কথা জানিয়ে টমি বলেন, “প্রকাশিত সংবাদ প্রসঙ্গে জানাচ্ছি, ওয়াশিংটনে প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠকের আদৌ কোনো অনুরোধ জানানো হয়নি, অনুরোধ প্রত্যাখানের তো প্রশ্নই আসে না।” তিনি আরো জানান, সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন কোনো দেশের নেতার সঙ্গেই ওবামার দ্বিপাক্ষীয় কোনো বৈঠক করার কর্মসূচি নেই। মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ওবামা এইমাত্র নেতানিয়াহুর সঙ্গে ঘন্টাখানেক কথা বলেছেন। “দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচরি কারণে সৃষ্ট হুমকি নিয়ে আলোচনাসহ ইরান ও অন্যান্য নিরাপত্তা ইস্যুতে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন,” বলে বিবৃতিতে জানানো হয়। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো মনে করে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট কঠোর নয় বলে স¤প্রতি সমালোচনা করেছেন নেতানিয়াহু। এরই মধ্যে তার সঙ্গে বৈঠক করতে ওবামার অপারগতা প্রকাশ দু’দেশের সম্পর্ককে সঙ্কটের মুখে ঠেলে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৪ঘ.