২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় জঙ্গি বিমান হামলা

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীরা একটি সামরিক ঘাঁটি দখল করার পর রোববার সেখানকার একটি আবাসিক এলাকায় জঙ্গি বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

আম্মান, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহীরা একটি সামরিক ঘাঁটি দখল করার পর রোববার সেখানকার একটি আবাসিক এলাকায় জঙ্গি বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে বেশকিছু মানুষ হতাহত হয়েছে এবং পানি সরবরাহের প্রধান একটি পাইপলাইন বিধ্বস্ত হয়ে তীব্র পানি সঙ্কট দেখা দিয়েছে। লড়াইয়ে বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখে দিতে প্রেসিডেন্ট বাশার-আল আসাদ বাহিনী দিনদিনই বিমানেে ক অবিরাম বোমাবর্ষণের প বেছে নিচ্ছে। লড়াইয়ে বিদ্রোহীরা এগুতে থাকায় আলেপ্পোর পতন ঠেকাতে আসাদ বাহিনী জঙ্গিবিমানসহ ভারী ভারী অস্ত্র, যান ও সেনা মাঠে নামিয়েছে। তারপরও জয় ধরা দিচ্ছে না কোনো পক্ষেই। বিদ্রোহীরা ভুগছে ভারী অস্ত্রের অভাবে। অন্যদিকে, সেনাদের আনুগত্যের বিষয়টি নিয়ে সংশয়ের কারণে বেকায়দায় আছে আসাদ সরকার। ফলে সরকারি বাহিনী এখন বেসামরিক নাগরিকদেরকে বিদ্রোহীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে জনবসতিগুলোতে বোমা হামলা চালাচ্ছে বলেই মনে করছেন কূটনীতিকরা। রোববারের বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে আলেপ্পোর হানানু আবাসিক এলাকা। এ এলাকাটি আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীনে থাকা জায়গাগুলোর অন্যতম। মৃতের সংখ্যা তাৎক্ষণিকভাবে ষ্পষ্ট জানা না গেলেও ধ্বংসস্তুপ থেকে অনেক মৃতদেহসহ আহত মানুষজনকে উদ্ধার করা হচ্ছে। বিমান হামলা হয়েছে আল মায়াদিন পানি সরবরাহ কেন্দ্রে উপস্থিত বিদ্রোহীদের ওপর। আর এতেই পাইপলাইন বিধ্বস্ত হয়ে পানি সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৩ঘ.