ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে রোববার সরকার নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রথম আইন পরিষদের ৭০ টি আসনের মধ্যে ৪০ টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাকি ৩০ টি আসনের আইন প্রণেতাদের মনোনীত করবেন অর্থনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত স্বল্পসংখ্যক নির্বাচকমন্ডলী।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রাত সাড়ে ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৩৫ লাখ। সোমবারের আগে নির্বাচনী ফল পাওয়া যাবেনা বলে ধারণা করা হচ্ছে।
সপ্তাহ জুড়ে চীন বিরোধী আন্দোলনের কারণে এই নির্বাচনে গণতন্ত্রপন্থী প্রার্থীরা লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে।
স্কুলে চীনা দেশাত্মবোধ বিষয়ক পাঠ বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছিল চীন সরকার। এ পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয় হংকংয়ে। ফলে সরকার শনিবার এ পরিকল্পনা প্রত্যাহার করে নিয়েছে।
আর এ ঘটনার একদিন পরই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হংকংয়ে। ১৯৯৭ সালে চীনের হাতে হংকংকে হস্তান্তর করে ব্রিটেন।
বিডিুিজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৭ঘ.
bdnews24