২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার জনসমর্থন বেড়েছে

ডেমক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার পর তার জনসমর্থন সামান্য বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 05:14 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার পর তার জনসমর্থন সামান্য বেড়েছে। সম্মেলন শেষ হওয়ার পরদিন শুক্রবার জরিপ সংস্থা ইপসোস ও বার্তা সংস্থা রয়টার্সের এক যৌথ জরিপে এটি প্রকাশ পায়। ইন্টারনেটে চারদিন ধরে চলমান ওই জরিপ শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এদিন ওবামার জনসমর্থনের হার ছিল ৪৬ শতাংশ আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির জনসমর্থনের হার ছিল ৪৪ শতাংশ। ১ হাজার ৪শ’ ৩৪ জন ভোটার জানিয়েছে, যদি শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন হতো তবে তারা সবাই ওবামাকে ভোট দিতেন। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নর্থ ক্যারোলিনার চার্লট এ অনুষ্ঠিত ডেমক্রেটিক পার্টির তিনদিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ওবার ভাষণের মধ্য দিয়ে শেষ হয়। এর আগে গত সপ্তাহে রিপালিকান পার্টির সম্মেলন থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রমনির আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা হলে জনপ্রিয়তায় এগিয়ে যান তিনি। জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী ওবামাকে ছাড়িয়ে গিয়ে কয়েকদিন ১ থেকে ২ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন রমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০০ ঘ.