২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি, নিহত ৫৮

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার সকালে শরণার্থীবাহী একটি নৌকাডুবে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

আঙ্কারা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার সকালে শরণার্থীবাহী একটি নৌকাডুবে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। উপকূলীয় ইজমির প্রদেশে মেনদেরেস এলাকার গভর্নর তাহসিন কুর্তবেউগলু রাষ্ট্রীয় টিআরটি টিভিতে নৌকাডুবির এ খবর নিশ্চিত করেছেন। টিআরটি’র খবরে বলা হয়েছে, তুরস্কের সমুদ্র উপকূল থেকে মাত্র ৫০ মিটার দূরে ভোরের দিকে ডুবে যায় অবৈধ অভিবাসীবাহী ওই নৌকাটি। উপকূলের কাছে ছোট ছোট নৌকায় করে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাহসিন এর উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটে বলা হয়েছে, নৌকার বেশির ভাগ আরোহীই ফিলিস্তিনি নাগরিক। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। এ পর্যন্ত জীবিত ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাতোলিয়া। এর মধ্যে রয়েছে নৌকাটির ক্যাপ্টেন ও তার সহকারী। এদের দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৯২১ঘ