২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টা রিকায় ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

কোস্টা রিকার উত্তরপশ্চিমাঞ্চলে বুধবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোস্টা রিকার উত্তরপশ্চিমাঞ্চলে বুধবার ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র কোস্টা রিকার পশ্চিমাঞ্চলে সান হোসে থেকে প্রায় ৮৭ মাইল দূরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ভূতাত্বিক জরিপ সংস্থা। এর পরপরই মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। কোস্টা রিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। ভূমিকম্পে কোস্টা রিকার কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে হতাহতের খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে সাধারণত ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা প্রবল। গোটা ক্যারিবীয় অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে যা মারাত্মক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ঘ.