২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় নির্বাচনী বিজয় সমাবেশে গুলি, নিহত ১

কানাডার কুইবেক প্রদেশে নির্বাচিত দলের বিজয় সমাবেশে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

মন্ট্রিল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার কুইবেক প্রদেশে নির্বাচিত দলের বিজয় সমাবেশে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। নয় বছর বিরোধী দলে থাকার পর প্রদেশিক নির্বাচনের প্রাথমিক ফলাফলে ‘পার্টি কুয়েবেকোয়িস’ জয় লাভ করার পর তাদের ওপর হামলার হল। মন্ট্রিল থিয়েটারে ওই দলের প্রধান পলিন মারোইস বিজয় বক্তৃতা দেওয়ার সময় হলের পেছনে গুলির শব্দ শোনা যায়। এসময় মারোইস দৌড়ে মঞ্চ থেকে নেমে যান। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকধারী কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল তা স্পষ্ট নয়। কিন্তু পঞ্চাশ বছর বয়সী ওই বৃদ্ধ ফরাসি ভাষায় বলছিল “ইংরেজরা জেগে উঠছে।” দুটি গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। এ হামলায় একজন মারা গেছে এবং অন্য আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। গুলি চালানোর পর হল থেকে বেরিয়ে ওই হামলাকারী থিয়েটারের মূল ফটকে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০১ঘ.