জালালবাদ, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি দাফনানুষ্ঠানে বোমা হামলায় মঙ্গলবার অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমাজিয়া আব্দুলজাই একথা জানিয়েছেন।
তিনি বলেন, জেলা গভর্নরের এক আত্মীয়ের দাফনানুষ্ঠানকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৯৪৮ঘ.
bdnews24