ঢাকা, সেপেটম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় কয়েকটি বিমান ঘাঁটির দখল নিয়ে বিদ্রোহী বাহিনী ও সরকারী সেনার মধ্যে লড়াই চলছে।
সরকার জানিয়েছে, আলেপ্পোর কাছাকাছি এক বিমান ঘাঁটিতে একটি বড় ধরনের হামলাকে ঠেকিয়েছে তারা। অন্যদিকে দেশের পূর্বাঞ্চলে একটি লড়াইয়ে তারাজয়ী হয়েছে বলে জানিয়েছেন বিদ্রোহীরা।
সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীরা বিমান বাহিনীকে লক্ষ্য করেহামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের স্থলেসিরিয়ায় সংস্থাটির শান্তি দূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলজেরিয়ার লাখদার ব্রাহিমি।
আর এখনোকূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সিরিয়া সমস্যার সমাধান সম্ভব বলে বিশ্বাস করেন কফি আনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৫০ ঘ.
bdnews24