২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজও স্মরণীয় প্রিন্সেস ডায়ানা

জীবদ্দশায়ই ব্রিটিশ রাজপরিবারের গন্ডি পেরিয়ে যিনি হয়ে উঠেছিলেন ‘জনগণের হৃদয়ের রাণী’, সেই প্রিন্সেস ডায়ানাকে তার ১৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছে দেশি-বিদেশি গণমাধ্যম ও তার ভক্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবদ্দশায়ই ব্রিটিশ রাজপরিবারের গন্ডি পেরিয়ে যিনি হয়ে উঠেছিলেন ‘জনগণের হৃদয়ের রাণী’, সেই প্রিন্সেস ডায়ানাকে তার ১৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছে দেশি-বিদেশি গণমাধ্যম ও তার ভক্তরা। ১৯৯৭ সালের ৩১ অগাস্ট তার অস্বাভাবিক মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়ে পুরো বিশ্ব। পনের বছর আগে প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। প্যারিসের একটি সড়ক টানেলে দুর্ঘটনায় পড়ে ডায়ানাকে বহনকারী গাড়িটি। দ্রুত চলমান মার্সিডিজ গাড়িটি টানেলের একপাশের দেয়ালে সজোরে আঘাত করলে দুমড়েমুচড়ে যায় সেটি। ফলে বন্ধুসহ মারা যান ডায়ানা। ডায়ানার ছবি তোলার জন্য তার পেছনে অনবরত লেগে থাকা ফটোগ্রাফারদের থেকে দূরে থাকার জন্য খুব দ্রুত চলছিল গাড়িটি। প্রথমে ধারণা করা হয়েছিল পাপ্পারাজি নামে পরিচিতি পাওয়া নাছোড়বান্দা ফটোগ্রাফারদের কারণে দ্রুত গতিতে চলতে গিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। পরবর্তীতে তদন্তে প্রমাণ হয়েছে, গাড়িটির চালক মাতাল ছিলেন। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অব ওয়েলস চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা। ১৯৮১ সালের ২৯ জুলাই তাদের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত ওই বিয়ের অনুষ্ঠান দেখেছিল বিশ্বের প্রায় ৭৫ কোটি মানুষ। পরবর্তীতে পরিচিতি ও জনপ্রিয়তায় স্বামী চার্লসকে ছাড়িয়ে যান ডায়ানা। তার সেবামূলক কার্যক্রমের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান, ফ্যাশনের জন্যও খ্যাতিমান হয়ে ওঠেন তিনি। ডায়ানা ছিলেন বিংশ শতাব্দির অন্যতম বিখ্যাত সেলিব্রেটি। ডায়ানা ও চার্লসের দুই পুত্র প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। গত বছর বড় ছেলে উইলিয়াম বিয়ে করেন। তার স্ত্রীর নাম কেট মিডলটন। ১৯৯৬ সালের ২৮ অগাস্ট প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আক্ষরিকভাবেই তিনি জনগণের হৃদয়ের রাণীতে পরিণত হন। ডায়ানা ১৯৬১ সালের ১ জুলাই ইংল্যান্ডের নরফোর্কে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ডায়ানা ফ্রান্সিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২১১৭ঘ.