২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ভূগর্ভস্থ পরমাণু সক্ষমতা দ্বিগুণ করেছে : জাতিসংঘ

ভূগর্ভস্থ ফরদৌ পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজের সংখ্যা দ্বিগুণ করেছে ইরান, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ভিয়েনা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূগর্ভস্থ ফরদৌ পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজের সংখ্যা দ্বিগুণ করেছে ইরান, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘ। এতে প্রতীয়মান হচ্ছে ইসরায়েলি হামলার হুমকি ও পশ্চিমা চাপের মুখেও পরমাণু প্রকল্প স¤প্রসারণ অব্যাহত রেখেছে ইরান। রাজধানী তেহরান থেকে ১৩০ কিলোমিটার দূরে শিয়াদের পবিত্র শহর কওম এর কাছে ফরদৌ পরমাণু প্রকল্পের অবস্থান। প্রকল্পটিতে সেন্ট্রেফিউজের পরিমাণ বাড়িয়ে আগের ১ হাজার ৬৪ টির জায়গায় ২ হাজার ১৪০ টি করা হয়েছে বলে জানিয়েছে আইএইএ। ইরানের ওপর প্রকাশিত ত্রৈমাসিক ওই প্রতিবেদনে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ) আরো জানায়, আইএইএ পরিদর্শন করতে চেয়েছিল এমন একটি সামরিক এলাকার (পার্চিন) সব ভবন ধ্বংস করে ফেলা হয়েছে ও মাটি সরিয়ে নেওয়া হয়েছে। এই সব পদক্ষেপকে পশ্চিমা কূটনীতিকরা গোপন পরমাণু পরীক্ষার সাক্ষ্য নষ্ট করার প্রচেষ্টা বলে সন্দেহ করছেন। আইএইএ পরিদর্শকদের এখনও পার্চিন পরমাণু প্রকল্প এলাকা পরিদর্শনের অনুমতি দেয়নি ইরান কর্তৃপক্ষ। পার্চিন পরমাণু প্রকল্পের একটি ভবন যেখানে বোমা পরীক্ষার জন্য একটি স্টিলের প্রকোষ্ঠ বানানো হয়েছে বলে ধারণা করছে আইএইএ, কিছু একটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। গোয়েন্দা উপগ্রহের ক্যামেরা থেকে আড়াল করার লক্ষ্যেই এমনটি করা হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর ইরানের সঙ্গে ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ের বৈঠক করা হলেও পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে কোনো “গুরুত্বপূর্ণ ফল” অর্জিত হয়নি। সা¤প্রতিক মাসগুলোতে ইসরায়েলি রাজনীতিবিদরা ইরানে আকাশ হামলার বিষয়ে আলোচনা বাড়িয়ে দিলে ইরান দ্রুত ভূগর্ভস্থ ফরদৌ পরমাণু প্রকল্পের সমৃদ্ধকরণ ক্ষমতা বৃদ্ধি করে। আকাশ হামলা থেকে রক্ষা করার উদ্দেশ্যে পর্বতের গভীর মাটির নীচে প্রকল্পটি স্থাপন করা হয়েছে। তবে এখানে স্থাপন করা পরমাণু সমৃদ্ধকরণ যন্ত্রগুলো এখনো চালু করা হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থাটি। পরমাণু প্রকল্পের মাধ্যমে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে সন্দেহ ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর। আর ইরানের দাবি তাদের পরমাণু প্রকল্প বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা খাতে ব্যবহার করার মতো বেসামরিক উদ্দেশ্যে নিয়োজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২২ ঘ.