ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সামরিক সরকারের তৈরি দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিতদের তালিকা থেকে প্রায় ২ হাজার জনের নাম বাদ দিয়েছে মিয়ানমার ।
এর মধ্যে রয়েছে বিদেশি কর্মকর্তা, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরাও।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অ্যালব্রাইট, প্রয়াত ফিলিপাইনের প্রেসিডেন্ট কোরাজোন অ্যাকুইনোসহ বিবিসি’র বেশ কয়েকজন সাংবাদিক ছিল ওই তালিকায়।
মিয়ানমারের নিরপত্তায় হুমকি বিবেচনায় তালিকাভুক্তদের সেদেশে প্রবেশ কিংবা দেশ ত্যাগ নিষিদ্ধ ছিল।
দেশ পুনর্গঠনে সামরিক ছত্রছায়ায় ক্ষমতাসীন বেসামরিক সরকারের বশ কিছু সংস্কার পদক্ষেপের মধ্যে তালিকা সংশোধনের এ পদক্ষেপটি সর্বসা¤প্রতিক ।
তবে ২ হাজার ৮২ জনকে কালোতালিকা থেকে বাদ দেওয়া হলেও এখনো এ তালিকায় প্রায় ৪ হাজার জনের নাম রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে কেন তাদের নাম কালো তালিকায় রয়েছে এবং তারা কারা এ বিষয়টি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে, কালো তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিদেশে বসবাসরত মিয়ানমারের নাগরিকরা দেশে ফেরার সুযোগ পাবে।
মিয়ানমারে পাঁচ দশকের সামরিক শাসনের সময় হাজার হাজার বিদেশি ও নিজ দেশের মানুষদের কালো তালিকাভূক্ত করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩০ঘ.
bdnews24