ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০টি বিমান কিনতে ইউরোপীয় বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাসের সঙ্গে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে চীন।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দুই দিনের চীন সফরকে ঘিরে এই চুক্তি হলো বলে বিবিসি জানায়।
এছাড়াও এয়ারবাসের যন্ত্রাংশ দিয়ে চীনে বিমান নির্মাণেরও একটি চুক্তি হয়েছে বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিনহুয়া জানায়।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার জানিয়েছেন, তার দেশ ইউরোপে বিনিয়োগ চালিয়ে যাবে।
এয়ারবাস ও চীনের মধ্যে এটিই প্রথম উল্লেখযোগ্য চুক্তি। এয়ারবাসের সঙ্গে করা এই চুক্তি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে করা বাণিজ্য চুক্তির একটি অংশ।
চলতি বছর দ্বিতীয়বারের মতো চীন সফর করছেন মেরকেল। ইউরোপীয় কোম্পানিগুলোর বাণিজ্য স¤প্রসারন ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তার এই সফর।
সফরে বেশ কয়েকজন মন্ত্রী ও জার্মানির নির্বাহী বিভিন্ন শীর্ষ কর্মকর্তাও মেরকেলের সঙ্গে রয়েছেন।
জার্মানি ও চীনের মধ্যে গত বছর ১৮০ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে যা প্রায় দ্বিগুণ।
বৃহস্পতিবার জার্মানি ও চীন যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও খনিখাতসহ অন্যান্য খাতে সহযোগিতা বিয়ষক আরো ১০টি চুক্তি সই করবে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৩ ঘ.
bdnews24