ভিয়েনা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণএবং তদন্ত চালাতে একটি বিশেষ ‘ইরান টাস্ক ফোর্স’ গঠন করেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ।
এমনটিই দেখা গেছে সংস্থাটির অভ্যন্তরীন একটি দলিলে। আইএইএ বুধবার এর স্টাফদের সংক্ষিপ্ত এক ঘোষণায় একথা জানায়। ইরানের স্পর্শকাতর পরমাণু ইস্যু নিয়ে আইএইএ’র আরো কার্যকরভাবে কাজ করে যাওয়াই এর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
আইএইএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে পরমাণু কর্মসূচি তদারক এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার ঠেকাতে আইএইএ’র যে বিভাগ কাজ করে যাচ্ছে তার আওতায়ই কাজ করে যাবে ‘ইরান টাস্ক ফোর্স’।
এর কাজ হবে পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শন করা। এছাড়া, আইএইএ’র ৩৫ জাতি বোর্ড অব গভর্নর এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রণীত প্রস্তাবনা সংশ্লিষ্ট শর্ত বা বিধিমালা মানা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখাসহ অন্যান্য আরোকিছু কাজ করবে এ টাস্ক ফোর্স।
আইএইএ নিয়মিত ইরানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শন করে আসছে। গত বছর তারা জানিয়েছিল, ইরানের পরমাণু কর্মসূচি দেখে মনে হয় তারা সামরিক উদ্দেশে একাজ করছে।
অন্যদিকে, তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ কমাতে এবং বিষয়টি নিয়ে বন্ধ হয়ে াকা তদন্ত নতুন করে শুরুর ব্যাপারে শুক্রবার মতৈক্যে পৌঁছাতে র্ব্য হয়েছে আইএইএ ও তেহরান।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে বলে সেদেশের কয়েকজন রাজনীতিকের বক্তব্য থেকে অনুমান করা হচ্ছে।
কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এখনো কূটনৈতিক পন্থা কাজে লাগানোর সুযোগ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৭ঘ.
bdnews24