২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে পালাতে পারে দু’লাখ সিরীয় শরণার্থী

সিরিয়ায় লড়াই-সংঘর্ষ আরো বাড়তে থাকলে ২ লাখ শরণার্থী তুরস্কে পালিয়ে যেতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

জেনেভা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় লড়াই-সংঘর্ষ আরো বাড়তে থাকলে ২ লাখ শরণার্থী তুরস্কে পালিয়ে যেতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এর হাই কমিশনারের মুখপাত্র সাইবেল্লা উইলকেস জেনেভায় রয়টার্সকে বলেন, “আমরা ইতোমধ্যেই শরণার্থীর সংখ্যা ২ লাখে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্ক সরকারের সঙ্গে নানা পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি।” “কম সময়ের নোটিশেই ত্রাণ সরবরাহ পৌঁছে দিতে আমরা প্রস্তুত”, বলেন তিনি। তুরস্কে এরই মধ্যে তালিকাভুক্ত সিরীয় শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ১১২ জনে। শরণার্থীর ঢল সামলাতে নতুন করে আরো অন্তত ৫ টি শরণার্থী শিবির গড়ছে তুরস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯০২ঘ.